লিবিয়া প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা

লিবিয়া প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা

ঢাকা: লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কাছে ২০ দিনার, ৫ দিনার বা ১ দিনারের পুরাতন নোট থাকলে, তাদেরকে দ্রুত সম্ভব এই নোটগুলো খরচ কিংবা পরিবর্তন করতে আহ্বান জানিয়েছে দূতাবাস।

রোববার রাতে এক বার্তায় লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংযুক্ত ছবিতে প্রদর্শিত ২০ দিনার, ৫ দিনার এবং ১ দিনার মূল্যের নোটগুলো আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে বলে পুনরায় জানিয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর পর এসব নোট আর কোনো ব্যাংকে জমা দেওয়ার সুযোগ থাকবে না এবং সময়সীমা বৃদ্ধিরও কোনো সম্ভাবনা নেই। এছাড়া, উক্ত তারিখের পর থেকে এই নোটগুলো লিবিয়ার স্থানীয় দোকান, বাজার বা শপিংমলেও আর গ্রহণ করা হবে না।

এমতাবস্থায়, লিবিয়ায় অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের কাছে ২০ দিনার, ৫ দিনার বা ১ দিনারের পুরাতন নোট রয়েছে, তাদেরকে দ্রুত সম্ভব এই নোটগুলো খরচ করে ফেলতে বা পরিবর্তন করতে দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

টিআর/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin