টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

টাঙ্গাইল: টাঙ্গাইল যৌনপল্লী থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

এর আগে গত বছরের ২ অক্টোবর রাতে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এসময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin