লিবিয়া থেকে ফিরে বিয়ের নাটক সাজিয়ে তরুণীকে ধর্ষণ

লিবিয়া থেকে ফিরে বিয়ের নাটক সাজিয়ে তরুণীকে ধর্ষণ

লিবিয়ায় থাকতেন মাসুম মন্ডল (২৭)। সেখান থেকেই ফেসবুকে পরিচয় এক তরুণীর সঙ্গে। দেশে ফিরে মাসুম ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়েছিলেন। তারপর একসঙ্গে বসবাসও করতেন। কিন্তু তরুণী অন্তঃসত্ত্বা হলেই পালিয়ে যান মাসুম মন্ডল।

এ নিয়ে মামলা করলে র‌্যাব মাসুম মন্ডলকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজশাহী বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৫, সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। মাসুম মন্ডলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়া গ্রামে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তরুণী ঢাকায় কর্মরত অবস্থায় তার সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের পরিচয় হয় এবং দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মাসুম দেশে ফিরে এসে গত ১১ ফেব্রুয়ারি ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন।

এরপর মাসুম জাল দলিল প্রস্তুত করে বিয়ের নাটক সাজান। পরে স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে কিছুদিন থাকার পর ওই তরুণী অন্তঃসত্ত্বা হলে মাসুম পালিয়ে যান।

পরে ওই তরুণী মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে মাসুম তাকে মারধর করেন ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। নিরুপায় হয়ে ওই তরুণী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বরে বগুড়ার শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়।

র‌্যাব জানায়, মামলার পর থেকে আসামি মাসুম পলাতক ছিলেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম মন্ডল ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। তাকে থানা-পুলিশে হস্তান্তর করা হবে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin