এক কনসার্টে ১৫ বছরের গল্প

এক কনসার্টে ১৫ বছরের গল্প

একটি ব্যান্ডের ১৫ বছরের পথচলার গল্প উঠে আসবে একসঙ্গে। এখন চলছে সেই প্রস্তুতি। আয়োজক তথা ব্যান্ড সদস্যদের মতে, এটি হবে তাদের শ্রোতাদের জন্য এক স্মরণীয় রাত। 

১ নভেম্বর, শনিবার, কেআইবি অডিটোরিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্স-ফোর্স প্রেজেন্টস ‘ফিফটিন ইয়ার্স অব কনক্লুশন’। দেশের অন্যতম রক ব্যান্ড কনক্লুশন-এর ১৫ বছরের যাত্রা উদযাপন হবে এই রাতে।

২০১১ সালের শুরুর দিকে গঠিত এই ব্যান্ড তাদের সাউন্ড এবং জনপ্রিয় গান পরিণীতা, ওডিসি ও সাজো তুমি-এর জন্য শ্রোতাদের কাছে সমাদৃত। দীর্ঘ এই যাত্রায় ব্যান্ডটি অনেকবার সদস্য পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও প্রতিটি অধ্যায় ব্যান্ডটির বিকাশ ও পরিচয়ে নতুন মাত্রা যোগ করেছে। এমনটাই মনে করছেন বর্তমান ও পুরনো সদস্যরা।

বিশেষ এই কনসার্টে সম্মিলন ঘটতে যাচ্ছে ব্যান্ডের অতীত ও বর্তমান সদস্যদের, যার মধ্যে অন্যতম ভক্তদের প্রিয় কণ্ঠশিল্পী আতিফ ইমতিয়াজ এবং বেজিস্ট মাহেয়ান হাসান। তারা বর্তমান সদস্যদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন।

কনসার্টে অতিথি শিল্পী হিসেবে যোগ দিচ্ছেন দেশের সমসাময়িক সংগীত জগতের উল্লেখযোগ্য নামসমূহ— রায়েফ আল হাসান রাফা, ইফাজ (নেমেসিস), প্রিতম ও ফাসিহ (ওনড) এবং মার্ক রতুল সিনহা, সামিন ইয়াসার ও হাসিন আরিয়ান (ফিরোজ জং)-সহ প্রায় ১৫ জন অতিথি শিল্পী।

কনসার্টটি শুরু হবে অনলাইন প্রতিযোগিতায় বিজয়ী ব্যান্ড ‘দ্য হেড অফিস’-এর পারফরম্যান্সের মাধ্যমে। আয়োজক ঢাকা ব্রডকাস্ট এবং টিকিট পাওয়া যাচ্ছে GetSetRock.com-এ।

কনক্লুশন-এর বর্তমান লাইনআপ: লিড গিটারে ইকরাম ওয়াসি ও জাকির হোসেন, বেজ গিটারে মাহিয়ান হাসান, কণ্ঠে আতিফ ইমতিয়াজ ও হাসান মুনহামান্না এবং ড্রামসে জাকির হোসাইন।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin