ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষ সেবা পক্ষ

ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষ সেবা পক্ষ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে আয়োজিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষ সেবা পক্ষ। এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার হৃৎস্পন্দন সচল রাখুন’।

আজ সোমবার দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে হাসপাতালে আসা দর্শনার্থী ও রোগীর স্বজনেরা বিনা খরচে হৃদ্‌রোগ–সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা ও বিশেষজ্ঞদের সেবা নেন।

সকালে এ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে হৃদ্‌রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা। সেমিনারে চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডা. আবদুজ জাহের এবং কো–চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও অধ্যাপক ডা. লুতফর রহমান। আলোচনায় অংশ নেন ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ণ দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন ও ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ সবাইকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও কমার্শিয়াল) এস এম নূর হোসাইন, ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতালটিতে শুরু হয়েছে বিশেষ সেবা পক্ষ। ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই সেবা পক্ষে কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে হার্টের অবস্থা জানা যাবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin