মা হতে যাচ্ছেন ক্যাটরিনা, জানালেন নিজেই

মা হতে যাচ্ছেন ক্যাটরিনা, জানালেন নিজেই

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বেবি বাম্পের ছবি প্রকাশ করে জানালেন, তিনি মা হতে চলেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ক্যাটরিনা ও ভিকি কৌশল দম্পতি প্রথমবারের মতো মা-বাবা হচ্ছেন। ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, আর বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি।

ক্যাপশনে তারা লেখেন, আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।

কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছে, বাবা-মা হচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন ভিকি। এরপর বিষয়টি নিয়ে গুঞ্জন আরও প্রকট হয়। গুঞ্জনের মধ্যেই এই তারকা দম্পতি জানালেন, তাদের ঘর আলো করে নতুন অতিথি আসছে।

শোনা যাচ্ছে, আসছে অক্টোবর মাসেই ক্যাটরিনার সন্তানের জন্ম হতে পারে।

২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বাওয়ারায় বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে সামাজিকমাধ্যমে তাদের রোমান্টিক মুহূর্তগুলো বারবার ভাইরাল হয়েছে।

এদিকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শেষবার পর্দায় দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin