‘মা ইলিশ’ সংরক্ষণে অভিযান: ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ

‘মা ইলিশ’ সংরক্ষণে অভিযান: ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ে ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ড মীরসরাই উপজেলা টিমের সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকে আমরা তৎপর রয়েছি। ইতোপূর্বে সচেতনতামূলক সভা করেছি ও অভিযান চালিয়েছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার  ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।’

তিনি আরও জানান, জব্দের পর জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ২৪ কেজি বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে, যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায়।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin