গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পানির ট্যাংক থেকে যুবক আটক

গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পানির ট্যাংক থেকে যুবক আটক

খুলনার ফুলতলায় আছিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দামোদর হ্যাচারি মোড় সংলগ্ন তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর হোসেন কাজী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নড়াইল সদর থানার বাসিন্দা। নিহত আছিয়া বেগম ওই এলাকার শহীদ মোল্লার স্ত্রী। 

পুলিশ জানিয়েছে, আছিয়া বেগম ও হোসেন কাজী দূরসম্পর্কের আত্মীয় ছিলেন। তাদের মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর হোসেন কাজী নিহত আছিয়াদের বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, ‌‌‘ঘটনার সময় আছিয়ার স্বামী বাড়িতে ছিলেন না। ওই বাড়ির দোতলায় তারা থাকতেন। আলামত উদ্ধারের সময় ছাদে গিয়ে পানির ট্যাংকের ভেতর হোসেন কাজীকে পাওয়া যায়। সেখান থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin