দেশে প্রথমবারের মতো স্থাপিত হলো এফআরপি টাওয়ার

দেশে প্রথমবারের মতো স্থাপিত হলো এফআরপি টাওয়ার

বাংলাদেশ প্রথমবারের মতো পরবর্তী প্রজন্মের ফাইবার রিইনফোর্সড পলিমার (এফআরপি) টাওয়ার স্থাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি গোপালগঞ্জে এ টাওয়ার স্থাপন করা হয়। 

এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় স্থাপিত প্রচলিত স্টিলের তুলনায় হালকা, টেকসই এবং অধিক পরিবেশবান্ধব এই নতুন প্রজন্মের টাওয়ার দ্রুত স্থাপনযোগ্য এবং প্রতিকুল পরিবেশে দীর্ঘমেয়াদে স্থায়ী কার্যক্ষমতা নিশ্চিত করবে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক বলেন, “এফআরপি টাওয়ারটি শুধুমাত্র একটি অবকাঠামোগত মাইলফলক নয়। এটি একটি টেকসই, ভবিষ্যত-প্রস্তুত টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।” 

সারা দেশে ডেটার চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দৃঢ়, সম্প্রসারণযোগ্য ও টেকসই নেটওয়ার্কে মনযোগ দিয়েছে ইডটকো; সে দিকটি মাথায় রেখেই এফআরপি প্রযুক্তি চালু করলো কোম্পানিটি। এই সফলতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে দেশের যেসব অঞ্চলে এর বিশেষ ফিচারগুলো দক্ষভাবে কাজে লাগানো সম্ভব হবে সেসব স্থানে এফআরপি টাওয়ার স্থাপন অব্যাহত রাখবে এই টাওয়ার কোম্পানি।

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025

More from this User

View all posts by admin