স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন, কী করবেন না

স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন, কী করবেন না

হঠাৎ যদি দেখা যায় মোবাইল ফোনের পেছনের ঢাকনাটি একটু উঁচু হয়ে গেছে বা ব্যাটারির অংশটা ফেঁপে উঠছে, তবে বিষয়টি একেবারেই হালকাভাবে নেওয়ার মতো নয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এমন পরিস্থিতিতে শুধু ফোনের ক্ষতি নয়, ব্যবহারকারীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।

কেন ফুলে যায় ব্যাটারি?

বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারির ভেতরে রাসায়নিক উপাদান ও ইলেক্ট্রোলাইট থাকে। দীর্ঘদিন ব্যবহার, অতিরিক্ত চার্জিং বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে ব্যাটারির ভেতরের রাসায়নিক গ্যাসে পরিণত হয়। তখন সিল করা ব্যাগটি ফেঁপে উঠে এবং ব্যাটারি ফুলতে শুরু করে।

প্রধান কারণসমূহ:

কী ধরনের ঝুঁকি?

ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণ বা আগুন লাগার কারণ হতে পারে। কখনো কখনো ব্যাটারি থেকে নির্গত গ্যাস বা তরল ত্বক ও চোখে মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি আশপাশের মানুষের জন্যও ঝুঁকি তৈরি করে।

করণীয়:

১. সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে চার্জার খুলে ফেলতে হবে।২. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে সতর্কভাবে খুলে ফেলুন।৩. কোনো অবস্থায়ই ব্যাটারিতে ছিদ্র করবেন না।৪. ফোন বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন (পানির কাছে নয়)।৫. ব্যাটারি পরিবর্তনের জন্য অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি ফুলে গেলে দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়াই একমাত্র নিরাপদ সমাধান।

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025
মেসেজ থেকে কল—সব এক চশমায়! BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মেসেজ থেকে কল—সব এক চশমায়!

প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে স্মার্ট গ্লাস। মেটা সম্প্রতি উন্মোচন করেছে রে-ব্যান ডিসপ্লে। এতে চশ...

Sep 22, 2025

More from this User

View all posts by admin