যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন গ্রেপ্তার

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটিটিসির একটি টিম বিশেষ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে।

কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এজেডএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin