মাদকের বিনিময়ে মিয়ানমার পাচার হচ্ছিল সিমেন্ট, আটক ২৪

মাদকের বিনিময়ে মিয়ানমার পাচার হচ্ছিল সিমেন্ট, আটক ২৪

কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে মাদকের বিনিময়ে পাচারের সময় ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। এ সময় ২৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কার্গো বোট থেকে ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট হস্তান্তর করা হচ্ছে। এ সময় ২৪ জন পাচারকারীকে আটক করা হয়।’

জব্দ করা সিমেন্ট, বোট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin