বাণিজ্যিক যানের পূর্বাপর

বাণিজ্যিক যানের পূর্বাপর

চাকা আবিষ্কার সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল। তেমনই মানব ইতিহাসের বাঁকবদলের আরও একটি মৌলিক উদ্ভাবন পরিবহনব্যবস্থা, বিশেষত বাণিজ্যিক পরিবহন। প্রাচীন যুগে মানুষ পণ্য পরিবহন, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য বা যাত্রী পরিবহনের কাজে ঠেলাগাড়ি, টানাগাড়ি বা রথ ব্যবহার করত। ঘোড়া, গরু বা উটের মতো শক্তিধর প্রাণীর পাশাপাশি মানুষ নিজেও এই ঠেলা বা টানার কাজটি করত।

বাণিজ্যিক বাহনের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আসে ১৮ শতকে। এ ক্ষেত্রে মূল ভূমিকা রাখে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার। ব্রিটিশ প্রকৌশলী ও রসায়নবিদ জেমস ওয়াট ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।

১৮০০ সালের শুরুর দিকে ব্রিটিশ উদ্ভাবক রিচার্ড ট্রেভিথিক প্রথম বাষ্পচালিত সড়কযান তৈরি করেন। ১৮০৪ সালে প্রথম সফল বাষ্পীয় লোকোমোটিভও তৈরি করেন তিনি। এ উদ্ভাবন পরিবহনজগতে একটি নতুন যুগের সূচনা করে। ১৮৫০ সালে তৈরি হয় বাষ্পচালিত ট্রাক্টর। প্যারিস শহরে যাত্রী পরিবহনের কাজে এটি ব্যবহৃত হতো। এর আগে ১৮৩০–এর দশকে ওয়াল্টার হ্যানকক লন্ডনে বাষ্পচালিত বাস চালু করেছিলেন।

এরপর দৃশ্যপটে আসে অন্তর্দহ ইঞ্জিন (ইন্টারনাল কমবাসন ইঞ্জিন)। ১৮৮৬ সালে জার্মান ইঞ্জিন নকশাবিদ ও প্রকৌশলী কার্ল বেঞ্জ পেট্রলচালিত গাড়ি আবিষ্কার করেন। এর মধ্য দিয়ে আধুনিক বাণিজ্যিক যানবাহনের পথ খুলে যায়। ১৮৯৬ সালে জার্মান প্রকৌশলী ও শিল্পপতি গটলিয়েব ডাইমলার তাঁর ব্যবসায়িক অংশীদার উইলহেম মেবাখের সঙ্গে যৌথভাবে প্রথম মোটরচালিত ট্রাক তৈরি করেন।

১৯২০ দশকে এসে ভারী ট্রাক ও বাসে ডিজেল ইঞ্জিনের ব্যবহার শুরু হয়। ১৯৩০ দশকে হাইড্রোলিক ব্রেক সিস্টেমসহ অন্যান্য নিরাপত্তা প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মধ্য দিয়ে বাণিজ্যিক পরিববহনব্যবস্থার সত্যিকারের আধুনিকায়ন শুরু হতে থাকে। ১৯৪০ দশকে শীতাতপনিয়ন্ত্রিত ট্রাক চালু হয়। এতে কৃষিপণ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন চিকিৎসাপণ্য দূরপাল্লায় পরিবহন সম্ভব হয়।

১৯৫০ থেকে ১৯৬০–এর দশকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্সিডিজ বেঞ্জ, ভলভো, স্ক্যানিয়া, ম্যাক, টাটা প্রভৃতি কোম্পানি বাণিজ্যিক যানবাহন উৎপাদনে এগিয়ে আসে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin