মালয়েশিয়ার ২৩ নাগরিকে আটক করেছে ইসরায়েল

মালয়েশিয়ার ২৩ নাগরিকে আটক করেছে ইসরায়েল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, গাজায় যাওয়ার পথে ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে তার দেশের ২৩ জন নাগরিককে আটক করেছে।

অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় আনোয়ার বলেন, আটক মালয়েশীয়দের মুক্তির জন্য তিনি মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে যোগাযোগ করবেন। এ ক্ষেত্রে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ বিশ্ব নেতাদের সহযোগিতা চাইবেন বলে উল্লেখ করেন।

এদিেকে গাজামুখী সুমুদ ফ্লোটিলায় হানা দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ফ্লোটিলা থেকে এরই মধ্যে দুই শতাধিক কর্মী-সামাজিক আন্দোলনকারীকে বন্দি করেছে ইসরায়েল। গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া এই বহরে ৪০টিরও বেশি জাহাজ ছিল।

জানা যায়, ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, জলকামান ছুড়ে আক্রমণ চালায় এবং আন্তর্জাতিক জলসীমায় সক্রিয় কর্মীদের আটক করে। ঘটনাটি বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় তোলে।

অন্যদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার উদ্দেশ্যে যাওয়া সহায়তা নৌবহরে (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা) ইসরায়েলের হামলা ও আটকানোর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। কমপক্ষে ২১টি নৌকা ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় বলেছে, নৌকাগুলোতে থাকা যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার পূর্ণ দায়িত্ব ইসরায়েলের এবং এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin