মালয়েশিয়ার ক্যাম্পে আটক অসুস্থ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইকমিশন

মালয়েশিয়ার ক্যাম্পে আটক অসুস্থ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইকমিশন

মালয়েশিয়ার জহুর বারুতে পেকান নানাস ক্যাম্পে আটক অবস্থায় অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলমকে সরকারি খরচে দেশে পাঠিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন। গত ৭ নভেম্বর তিনি হাইকমিশনের ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছান। 

রবিবার (৯ নভেম্বর) এই তথ্য জানায় বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের নজরে আসা অসুস্থ বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলমকে গত ৭ নভেম্বর হাই কমিশনের ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য চেয়ে হাইকমিশনের ফেসবুক পেজ থেকে অনুরোধ জানানোর পর ৫টি জেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নরসিংদী জেলায় তার পরিবারকে সনাক্ত করা হয়। তাকে বাংলাদেশ হাইকমিশন সরকারি খরচে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে।

হাইকমিশন জানায়, জাহাঙ্গীর আলম গত ৭ নভেম্বর রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে তাকে তার পরিবার-পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আপন মানুষটিকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। আশা করা যায় তিনি পরিবারের সদস্যদের যত্ন ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin