গতিশীল ও গ্লোবাল হচ্ছে আজম খানের ‘উচ্চারণ’

গতিশীল ও গ্লোবাল হচ্ছে আজম খানের ‘উচ্চারণ’

কিংবদন্তি আজম খান-এর গড়া ব্যান্ড ‘উচ্চারণ’। পপ সম্রাটের মৃত্যুর পর ব্যান্ডটি যেন দিকহারা হয়ে পড়ে, যেমনটা ঘটে যে কোনও ব্যান্ডের ক্ষেত্রেই। এরমধ্যেও আজম খানের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের তাগিদে ব্যান্ডটি চলছিলো ভাঙা-গড়ার ভেতর দিয়ে।

আশার কথা, এবার মজবুত ব্যবস্থাপনার মধ্যে যুক্ত হলো দলটি। যার ফলে ব্যান্ডটির কার্যক্রম আরও গতিশীল ও গ্লোবাল হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, এই মজবুত কাঠামোটি তৈরি হয়েছে আজম খানের পরিবারের সদস্য, ব্যান্ড সদস্য এবং ইভেন্ট অরগানাইজার প্রতিষ্ঠানের সমন্বয়ে।  

‘উচ্চারণ’কে আরও টেকসই ও গতিশীল করার লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে স্বল্প পরিসরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডের সকল সদস্য, সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন এবং ম্যানেজার এজাজ রহমান। ব্যান্ডের পক্ষে ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে কন্যা অরনি খান এবং কুল এক্সপোজার-এর পক্ষে সিইও এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন। jwARI.fetch( $( "#ari-image-jw6910c6331c23b" ) ); চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তার নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; ‘উচ্চারণ’ ব্যান্ড-এর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে; এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, ‘এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিতে চাই এই মজবুত ব্যবস্থাপনার মাধ্যমে।’

ব্যান্ডের লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)। jwARI.fetch( $( "#ari-image-jw6910c6331c272" ) ); ব্যান্ড সূত্র জানায়, আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স চলতি মাস থেকেই প্রচারিত হবে বলে জানা গেছে।

বলা দরকার, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম-এর সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ডের মাধ্যমে আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin