মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে ব্যাপক সংস্কার হতে যাচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, বায়োমেট্রিক ভেরিফিকেশন বা আঙুলের ছাপ গ্রহণ বাধ্যতামূলক করা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি জুলফেকলি আহমেদ শনিবার (২০ সেপ্টেম্বর) বলেছে, মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির (ফোমেমা) তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার তদারকি জোরদার করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব পদক্ষেপের মধ্যে থাকবে, আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষার ফলাফল পর্যালোচনা।

জনস্বাস্থ্য রক্ষায় এবং জালিয়াতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ আগে প্রতারণা করে পার পেলেও চিরকাল তা করতে পারবে না। কারণ আমাদের স্ক্রিনিং আরও কঠোর হচ্ছে।

বিদেশি কর্মীদের এক্সরে রিপোর্ট কোনও সন্দেহের উদ্রেক করলে তা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পুনর্মূল্যায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়, কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের নামে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে।

ফোমেমার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহদ আফিক ফারহান মোহদ হানিফ সতর্ক করে বলেছেন, এসব জালিয়াতির কারণে সংক্রামক রোগ ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

নতুন উদ্যোগে এসব জালিয়াতি ঠেকানো আরও ফলপ্রসূ হবে আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আঙুলের ছাপভিত্তিক ব্যবস্থা বায়োমেট্রিক পদ্ধতির দিকে আমরা এগোচ্ছি। এটি ধারাবাহিক উন্নতিরই অংশ। নতুন ব্যবস্থার কোনও দুর্বলতা থাকলে তা দ্রুতই নির্মূল করা সম্ভব হবে।

তথ্যসূত্র: দ্য ভাইবস ডট কম

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin