মালয়েশিয়ায় তিন বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জোহর শহরে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ৫৫ অভিবাসীকে আটক করেছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শহরের ছয়টি রেস্তোরাঁয় পরিচালিত ‘অপ সেলেরা’ নামের এ বিশেষ অভিযানে বৈধ অনুমতিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ এবং অন্যান্য অভিবাসন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে মিয়ানমারের ৪৬, কোরিয়ার ছয় এবং ১৮ থেকে ৫৩ বছর বয়সী তিন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা বৈধ কাগজপত্র ছাড়াই খাবার পরিবেশনকারী ও রাঁধুনি হিসেবে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে।

এ ছাড়া তদন্তে সহায়তার জন্য অভিযানে চার প্রাইম ম্যানেজার- তিনজন স্থানীয় ও একজন বিদেশিকেও আটক করেছে কর্তৃপক্ষ।

অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন নীতিমালার অধীনে তদন্ত চলছে।

এমআরএম/একিউএফ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin