খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলক্ষেত তিনশ ফিট সড়কের মস্তুল এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একজন বাইসাইকেল আরোহী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা পুলিশের। গুরুতর আহত দুইজনকে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহত মনির হোসেনকে (২৭) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতের ভগ্নিপতি কামাল মাস্টার জানান, মনির পেশায় স্যানিটারি মিস্ত্রি। সহকর্মীর সঙ্গে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মস্তুল এলাকায় একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে আহত হন। নিহত ব্যক্তির পরিচয় তিনি জানেন না।

খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি কুর্মিটোলা হাসপাতালে গিয়ে একজনের মৃতদেহ দেখতে পান। নিহতের পরিচয় এখনও মেলেনি। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আহত মনিরের বাড়ি খিলক্ষেতের ডুমনি এলাকায়। তার বাবার নাম সুলতান মাতুব্বর।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin