আওয়ামী লীগ বিদেশে বারবার সহিংস কর্মকাণ্ড ঘটাচ্ছে: এনসিপি

আওয়ামী লীগ বিদেশে বারবার সহিংস কর্মকাণ্ড ঘটাচ্ছে: এনসিপি

আওয়ামী লীগ বিদেশে বারবার সহিংস কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যম পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করে বলা হয়, এ ধরনের আচরণ প্রবাসী বাংলাদেশিদের জন্য চরম হুমকি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রবাসী চিকিৎসক ড. ফাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এনসিপি জাপান অ্যালায়েন্সের সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও অনুরূপ ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড- ঘৃণা উসকে দেওয়া, ভীতি প্রদর্শন, শারীরিক আক্রমণ ও ভাঙচুর স্পষ্টতই অপরাধমূলক কার্যকলাপ। রাজনৈতিক মতবিরোধ গণতান্ত্রিক অধিকার, কিন্তু সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন কখনই নয়।’

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এই  হামলার তীব্র জানিয়ে এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin