মানবজাতির শুদ্ধতা প্রত্যাশায় গানচিত্র

মানবজাতির শুদ্ধতা প্রত্যাশায় গানচিত্র

মানবজাতির শুদ্ধতার প্রত্যাশা নিয়ে প্রকাশ হলো পূজা উৎসবের নতুন গান। পিজিত মহাজনের কণ্ঠ ও সুরে গানটি লিখেছেন শেখ নজরুল। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটির নাম ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। 

পি এম রেকর্ডস-এর ব্যানারে ২৮ সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশ করেছে এইচএম ভয়েস। গানটিতে পিজিত ছাড়াও কণ্ঠ দিয়েছেন পলাশ, অনিন্দিতা সাহা ও প্রিয়াংকা পিয়া।

গানটির বিশেষত্ব সম্পর্কে পিজিত মহাজন বলেন, ‘‘পূজা আসলে নতুন গান ছাড়া কি জমে! প্রতিবারই আমি বিশেষ একটি সামাজিক বার্তা নিয়ে গান বাঁধার চেষ্টা করি। কখনও সামাজিক বৈষম্য দূর করার কথা, কখনও সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দেয়ার চেষ্টা করি। এবারের বার্তা—আমাদের দেশ ও মাতৃভূমি ভালো নেই, রাজনৈতিক অস্থিরতায় সবাই কষ্টে আছেন। তাই গানের মূল প্রতিপাদ্য ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’।” 

পিজিত মহাজনের নির্দেশনায় গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হিসেবে আছেন চার শিল্পী।

 

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin