মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ ৩৯ পৃষ্ঠার। এতে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে।

পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।

মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তাঁর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। ২৯ সেপ্টেম্বর এই মামলায় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে সারা দেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ইনু দেশি-বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের উসকানি-আদেশ দিয়েছেন।

তিনি গত সরকারের প্রভাবশালী একটি শরিক রাজনৈতিক দল জাসদের প্রধান। সেই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন তিনি। ১৪ দলীয় জোটের বেশ কয়েকটি বৈঠকে ছাত্র-জনতার আন্দোলন দমনে নিপীড়ন চালানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেসব বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তিনি সিদ্ধান্ত দিয়েছেন। মতামত দিয়েছেন। ফ্যাসিলিটেট করেছেন। এগুলোর প্রতিটি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের অধীনে একটি করে অপরাধ। এসব ঘটনায় ইনুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin