মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

ঢাকা: ঢাকায় মার্কিন দূতাবাসে সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

দূতাবাস ঘিরে জোরদার নিরাপত্তা এখনো বহাল রয়েছে।

যদিও পুলিশ বলছে, দূতাবাসে সব সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। বিষয়টি নজরে এলে দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়। ওই ফেসবুক পেজের সঙ্গে কে কারা সংশ্লিষ্ট সে বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা- কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তদন্ত করছে।

রাত দেড়টার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, দূতাবাস ঘিরে নিরাপত্তায় পুলিশের সোয়াট, পুলিশ একাধিক টিম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দূতাবাসের সোমবার রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন। সেই জোরালো নিরাপত্তা এখনো বহাল আছে। এছাড়া দূতাবাস ঘিরে আগে থেকেই পর্যাপ্ত নিরাপদ থাকে। বর্তমানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থায় রয়েছে পুরো দূতাবাস।

এজেডএস/এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin