শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক  

শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক  

ঢাকা: শ্রীলঙ্কার পররাষ্ট্র, পর্যটন ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে বৈঠক করেছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

সোমবার (১৩ অক্টোবর) শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) অফিস জানায়, বৈঠকে মহাসচিব বিমসটেকের উদ্যোগ, অগ্রগতি এবং আঞ্চলিক সহযোগিতার জন্য ভবিষ্যতের অগ্রাধিকার তুলে ধরেন। এ ছাড়া বিমসটেক শ্রীলঙ্কার সঙ্গে যৌথ লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, এবং স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নের (এইচআরডি) শীর্ষস্থানীয় দেশ হিসেবে শ্রীলঙ্কা বঙ্গোপসাগর অঞ্চল জুড়ে সম্মিলিত অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

টি আর/এসআই  

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin