মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার 

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার 

রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস ও ডিপ্লোম্যাটিক জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াতের সদস্যসহ নিয়মিত পুলিশের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা বাড়ানো হয়। 

গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মার্কিন দূতাবাসসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যা মাঝে মধ্যেই করা হয়। এটা নিয়মিত ডিউটির অংশ। 

পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, মাঝেমধ্যে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাসের অনুরোধে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin