পাঁচদিনের ব্যবধানে আজ আবার মুখোমুখি বাংলাদেশ-হংকং

পাঁচদিনের ব্যবধানে আজ আবার মুখোমুখি বাংলাদেশ-হংকং

পাঁচদিনের ব্যবধানে আজ আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মেইন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই দেশের ফিরতি ম্যাচ।

গত ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হংকং জিতেছিল ৪-৩ ব্যবধানে। নাটকীয় ম্যাচে দুই দলের শেষ দুটি গোলই হয়েছে ইনজুরি সময়ের শেষ মিনিটে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এটি হবে দুই দলেরই চতুর্থ ম্যাচ। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং। সমান ম্যাচে দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের কাছে হারের পর বাংলাদেশ কার্যত ছিটকে গেছে চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে।

শক্তিতে বাংলাদেশের চেয়ে হংকং এগিয়ে। র্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে পূর্ব এশিয়ার দেশটি। মাঠের লড়াইয়েও বারবার এই পার্থক্য প্রমাণ করেছে হংকং। বাংলাদেশের কাছে কখনো মাথা নত করেনি তারা। পাঁচবারের সাক্ষাতের চারবারই জয় দিয়ে মাঠ ছেড়েছে হংকং। একটি ম্যাচ ড্র হয়েছে।

তবে বাংলাদেশের ফুটবলামোদীরা পাঁচদিন আগে ঢাকায় হওয়া ম্যাচটি মনে রাখবেন দীর্ঘ সময়। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের রোমাঞ্চর ম্যাচগুলোর তালিকায় ওপরের দিকেই থাকবে ঢাকার এই ম্যাচটি। ইনজুরি সময়ে গোল করে নাটকীয়ভাবে ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে ৩০ সেকেন্ডের মধ্যেই হতাশার গল্প লিখে ফেলেন বাংলাদেশের ফুটবলাররা। এবার কি সে হতাশা কাটবে?

আরআই/এমএমআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin