চট্টগ্রাম: মীরসরাই ইকোনমিক জোনে অবস্থিত মডার্ন সিনট্যাক্স লিমিটেড পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর আইন অনুষদের এলএলএম প্রোগ্রামের শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল’ কোর্সের অংশ হিসেবে এই শিল্প পরিদর্শনের আয়োজন করা হয়।
সিআইইউ-এর আইন অনুষদের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি মো. জাফর আলম এবং প্রভাষক মো. ইফতেশাম ইসলাম এর নেতৃত্বে এলএলএম প্রোগ্রামের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
কারখানা পরিদর্শনকালে শিক্ষার্থীরা পলিয়েস্টার ফাইবার এবং ডিটিওয়াই উৎপাদন প্রক্রিয়া, পরিবেশ ব্যবস্থাপনা যেমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) এবং ডিএম ওয়াটার প্লান্ট ঘুরে দেখেন।
মডার্ন সিনট্যাক্স লিমিটেড পরিদর্শনকালে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের একাংশ।
পিডি/টিসি