মেহেরনিগরের সঙ্গে হাবিব, এলো ‘মহা জাদু’

মেহেরনিগরের সঙ্গে হাবিব, এলো ‘মহা জাদু’

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে তৃতীয় সিজনের কার্যক্রম।

এবার কোক স্টুডিওতে প্রকাশ পেল সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া গান। গানের শিরোনাম ‘মহা জাদু’। এতে হাবিবের সঙ্গে একটি অংশে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগর রুস্তম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

গানের বিষয়ে আরও জানা গেছে, ‘মহা জাদু’ শিরোনামের গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’- এমন কথার গানটির কথা ও সুর বাউল শাহ খোয়াজ মিয়ার। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সংগীতায়োজনও করেছেন হাবিব।

‘মহা জাদু’ গানের একটি অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশটুকু গেয়েছেন তাজিকিস্তানের মেহেরনিগর রুস্তম।

বলে রাখা যায়, ‘মহা জাদু’ কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। টানা দুই সিজনের সাফল্যের পর ২০২৪ সালে পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছিল তৃতীয় সিজনের প্রথম গান ‘তাঁতি’। ওই বছরের ৩ মে আসে দ্বিতীয় গান ‘মা লো মা’। এরপর ২৫ মে ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ প্রকাশের পর থেমে গিয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin