মেহেরপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

মেহেরপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

মেহেরপুর: শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের সবুজ চত্বরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাঠচক্র।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা পাঠ ও কবিতার পটভূমি নিয়ে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন ও সাংগঠনিক সম্পাদক অনিক হাসান।

বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম বকুলের সভাপতিত্বে পাঠচক্রটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম।  

পাঠচক্রে অংশ নেন সংগঠনের স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক সম্পাদক উলমাতুন নেছা পূর্ণিমা এবং কার্যকরী সদস্য সুরাইয়া আক্তার হ্যাপী। পাঠচক্রে গীতাঞ্জলির বিভিন্ন কবিতা পাঠ করেন শিক্ষার্থী স্মৃতি কনা, জেবা রহমান, উর্মিলা আহমেদ, আলিন, অ্যানি আক্তার, সামিয়া খাতুন, মলি আক্তার, আইরিন পারভিন, গোলাপী আক্তার, আশা সাদিয়া, দিশা ইসলাম, বিপুল হোসেন, নাহিদ হোসেনসহ অনেকে।

কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল্যবান সময় নিজের অজান্তেই নষ্ট করছি। আমরা যদি দিনের একটি সময় বই পড়ার অভ্যাস তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে সফলতার গল্প লিখতে এ সময়টুকুর কথাই বার বার মনে পড়বে। বিখ্যাত এবং সফল ব্যক্তিরা এখনো দিনের কর্মপরিকল্পনার মধ্যে কিছুটা সময় বই পড়ার কাজে ব্যয় করেন। আমাদেরও এখন থেকেই বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আমরাও নিয়মিত বই পড়ার মাধ্যমে জ্ঞানকে বিকশিত করতে পারব।  

সভাপতির বক্তব্যে রফিকুল আলম বকুল বলেন, আমাদের ছোটবেলায় যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন সময় কাটানোর মূল উৎসই ছিল বিভিন্ন বই পড়া। বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের, এলাকার কৃষ্টি-কালচার সম্পর্কে জানতে পারি।  

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দিনের একটি সময় হাতের মোবাইল ফোনটি দূরে সরিয়ে রেখে বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন। এ অভ্যাসের মাধ্যমে আমাদের মানসিক ও সামাজিক সচেতনতা বাড়বে।  

পাঠচক্র অনুষ্ঠানে সবাইকে বই পড়ার অভ্যাস তৈরিতে বিশেষভাবে উৎসাহিত করা হয় এবং পাঠাভ্যাস তৈরিতে প্রতি মাসে অন্তত একটি পাঠচক্র অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin