মগবাজারে কমিউনিটি মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ নারী শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

মগবাজারে কমিউনিটি মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ নারী শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

রাজধানীর মগবাজার এলাকার কমিউনিটি মেডিক্যাল ক্লিনিকে নামে একটি হাসপাতালে টনসিল অপারেশনের নামে ‘ভুল চিকিৎসায়’ তানজিনা (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তানজিলার স্বজনরা জানান, গত ২ অক্টোবর টনসিল অপারেশনের জন্য এই হাসপাতালে ভর্তি হন তানজিলা। পরে ৪ অক্টোবর তার টনসিলের অপারেশন হয়। এরপর থেকে তানজিলার হার্ডবিট নামতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে মঙ্গলবার ভোর সকালে তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসা ও বেশি চেতনানাশক দেওয়ার কারণে রোগীর মৃত্যু ঘটেছে। এ বিষয়ে সকালে রোগীর স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ করলে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের মারা স্বপন অভিযোগ করে বলেন, ‘আমার ভাগ্নির সামান্য টনসিল হয়েছিল। অপারেশন করার সময় চিকিৎসকরা ভুল অপারেশন করেছেন এবং তাকে অতিরিক্ত চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছিল। যার কারণে মেয়েটা মারা গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ বা মামলা করবেন না বলে জানিয়েছেন। এবং স্বজনরা নিহত তানজিলার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।’

নিহত তানজিলা রামপুরা ওয়াবদা রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়াশোনা করছিলেন। বাবা সালাউদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin