মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল উদ্দিন (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, সকালে জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের নয়াপাড়া গ্রামের কাছে নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। সন্ধ্যার পর বাগানে গিয়ে তাঁরা জালাল উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরিবারের সদস্যদের দাবি, বাগানে কাজ করার সময় জমিতে টানানো বৈদ্যুতিক তারে স্পর্শ লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম এই ঘটনা সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃতের বডি  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin