মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় তারেক রহমানের শোক, দায়ীদের শাস্তি দাবি

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় তারেক রহমানের শোক, দায়ীদের শাস্তি দাবি

ঢাকা: মিরপুরের একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় তারেক রহমান বলেন, মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য দান করুন।

এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা বারবার ঘটছে, যা শোকের পাশাপাশি অসংখ্য প্রশ্নও সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, তদন্তে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসবিডব্লিউ/এসআই

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin