মিশিগানের গির্জায় গুলি, নিহত ৪

মিশিগানের গির্জায় গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিশিগানের চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। পুলিশ জানিয়েছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) প্রার্থনার সময় এক বন্দুকধারী গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে গুলি চালায় এবং ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসের ওপর এ হামলাটি ঘটে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে। শহরটি ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত। রবিবারের প্রার্থনা সভায় শত শত মানুষ উপস্থিত থাকার সময় এই ঘটনা ঘটে।

jwARI.fetch( $( "#ari-image-jw68da01b7c95a5" ) );

হামলাকারী শনাক্ত হওয়া থমাস জেকব স্যানফোর্ড মিশিগানের বার্টন এলাকার বাসিন্দা। ৪০ বছর বয়সী স্যানফোর্ড পরে চার্চের পার্কিং লটে পুলিশের গুলিতে নিহত হয়।

কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘টার্গেটেড ভায়োলেন্স’ বা লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে তদন্ত করছে, তবে এখনও হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনি রবিবার এক সংবাদ সম্মেলনে জানান, আগুনে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এর আগে প্রধান রেনি জানান, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে প্রার্থনা সভায় শত শত মানুষ উপস্থিত থাকার সময় বন্দুকধারী গাড়ি চালিয়ে ভবনের ভেতর ঢুকে পড়ে।

এরপর হামলাকারী অ্যাসল্ট-স্টাইল রাইফেল দিয়ে গুলি চালাতে থাকে এবং চার্চের ভেতরে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তাকে নিষ্ক্রিয় করে। স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে অর্থাৎ গুলি শুরু হওয়ার মাত্র আট মিনিট পর, পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

Comments

0 total

Be the first to comment.

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলিনয়ের ডেমোক্র্যাট নেতাদের কারাগারে পাঠানোর আহ্বান জানি...

Oct 09, 2025
ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র BanglaTribune | যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে এই সপ্তাহেই ব্রিটেন যাচ্ছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

Sep 15, 2025
ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং ওয়াশিংটন ডি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin