মন খারাপের গান ‘ব্যবধান’

মন খারাপের গান ‘ব্যবধান’

ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুইদিকে ছুটল দুটি প্রাণ-এমন কথায় মুক্তি পেয়েছে আসিফ আলতাফের গানচিত্র ‘ব্যবধান’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি মুক্তি পেয়েছে।

গানটি প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘যার সাথেই থাকি, জীবনের প্রতিটি মুহূর্তে রঙের ছোঁয়া লাগে, মনে হয়- তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব এক দুঃস্বপ্ন! তবু কোনও এক সময়ে দূরত্ব বাড়তেই থাকে, অদৃশ্য দেয়াল গড়ে ওঠে, তৈরি হয় ব্যবধান। সেই ব্যবধানের গল্পেই জন্ম নিয়েছে এই গান।’

শিল্পী জানান, দেশের বাইরে মনোরম পরিবেশে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। যার ফলে দর্শক মন, কান ও চোখের আরাম খুঁজে পাবেন।

ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ। জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ প্রকাশ করে হন প্রশংসিত। এরপর শ্রোতাদের একের পর এক উপহার দেন ন্যানসির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ গানগুলো। আসিফ আলতাফের গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে প্রতিবাদী গান ‘দালালের বন্যা’ গানটি কোটি দর্শক শুনেছে। 

উল্লেখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশকিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin