মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অতীতের ধারাবাহিকতায় অষ্টমী পূজার দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
তাই এবারও দুর্গাপূজায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
/এমএন