মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ জন

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ জন

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা–পুলিশ।

সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রাকিব (২৮), জাকির (২৮), আকলিমা (২৮), রাজু (৩০), ইমন (২১), পলাশ (২৫), রতন (২১), রাকিব (২২), আলামিন (২২) ও শফিকুল ইসলাম (৩৬)। এ সময় তাঁদের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন এবং একটি সামুরাই উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. সাগর (২৮), মো. আকাশ (২০), মো. আল আমিন (২০), আবু বক্কর মোহন, মো. আবদুল লতিফ (৫৫), মো. আসাদুল ইসলাম (৩৫), মো. আতিকুল ইসলাম (২৭), মো. শাহাদাত হোসেন (৩৫), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. মাসুদ মুন্সি (৪০) ও রনজু মিয়া (৪৫)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin