মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিনভর এই অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. রাব্বি (২৪), মুরাদ (২৩), মোবারক (৩০), ওবায়দুল (৩২), সালাউদ্দিন (৩৭), গোলাম রাব্বি (২৩), সৈয়দ মো. কায়সার হাবিব (৩৮), মো. শাওন (১৯), জাহাঙ্গীর আলম (৪২), রহিম (৫০), আবুল হোসেন (৩৩), মান্নান (২২), আলামিন (৩২), আলামিন ইসলাম (২১), সোহেল (৩০), মেহেদী হাসান (৩০), শফিকুল ইসলাম (২২) ও জাহিদ (১৮)।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। মামলা দায়ের পর গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin