মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবন (৩২), রনি (২৪), লিংকন (৩৫), নিয়াজ আনসারী (৪২), শিহাব  (৩০), হৃদয় (১৮), রিমন (২২), রাজীব (২৩), রাজু (২৫), আল অমিন  (২৩), আরমান (২৫), সূর্য (২৮), চাঁদ মিয়া (৩১), মনির হোসেন (২৬), রাজু (৩৫), সুমন (২৮), মমিনুর (৪২), শাহিদ ইসলাম (২৫), মাসুম (৩০) ও সেলিম (৪০)। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৮০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin