মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৯

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানিয়েছে, গতকাল রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি, একটি লোহার হাতলযুক্ত চাপাতি, নগদ টাকা, ৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাগর (২২), সাইফুল ইসলাম ওরফে রাব্বি (২৮), আবু সুফিয়ান (২৯), আবদুর রহমান ওরফে মানিক (৩৬), হাবিবুর রহমান ওরফে ফরহাদ (৩১), শাহীন (৩৮), ইসমাইল (২২), রাজু (২৮), আনিস (২১), বশির (৩২), ওমর হায়দার ওরফে জিম্মু (৩১), সুলতান (২৮), নাসিম (৪৫), সাদ্দাম (২৮), রাজু (৩৪), মো. চাঁন (২৫), সানি (২৮), সোহান (৩০), হানিফ (৪২), জনি আলী (২৮), আলমগীর (৪০), রাসেল (২৬), হৃদয় (২৭), আবু সাঈদ (১৯), আরমান (৩০), সাজ্জাদ হোসেন ওরফে ইমন (১৯), সজীব (৪০), শাকিব (২৫) ও আকাশ (১৯)।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin