মোস্তফার মুখ

মোস্তফার মুখ

এক সৌম্যদর্শন যুবককে আমি চিনি;ভূমধ্যসাগরের হাওয়ায় যার প্রশ্বাস।এসেছে আমার ভূমিতে, অতিথি হয়ে—জানতে চাই, ‘তোমার পরিবারের গল্প বলো’মা, বাবা, ছোট এক ভাই আছে।আছে, আমার হৃদয়ে!তাদের সমাধি আমার আঁখিকোটরের মাঝে!ছোট ভাইটি ক্রাচে ভর দিয়ে হাঁটে!তাকে বলি, তুমি চাইলে এ দেশেই ‘সেটেল্ড’ হতে পারো।পড়াশোনা শেষ করে হতে পারো এক সফল চিকিৎসক!সে বলে, আমার জন্ম হয়েছে, আকসার আজান শুনে,আমার মৃত্যুতেও সেই সুর বাজুক!টিভির স্ক্রিনে ভেসে ওঠেএক বিধ্বস্ত হাসপাতালের ছবি...আর ধ্বংসস্তূপের মাঝে,রক্তাক্ত এক অ্যাপ্রন চোখে পড়ে!আমি মোস্তফা আহমেদের মুখটিস্মরণ করার চেষ্টা করি।সাদা অ্যাপ্রনটিতে লাল কালিতে যেনহিপোক্রেটিসের শপথ খোদাই করা!

Comments

0 total

Be the first to comment.

এ প্রাণ সঁপে দিই Prothomalo | কবিতা

এ প্রাণ সঁপে দিই

এ প্রাণ সঁপে দিই শোকাতুর বিজয়ীদের−প্রিয়জনদের হত্যা করা হলেওযারা রক্ষা করে যাচ্ছিল বাকিদের। পায়ের তলা...

Sep 13, 2025
সুইসাইড নোট Prothomalo | কবিতা

সুইসাইড নোট

যদি চলে যায় শেষটুকু আলো, সহসা কার মুখ মনে আসে? আস্ত রাত পাহারা দেব কত মৃতদেহ? দলে দলে একা বাঁচা মানু...

Sep 12, 2025

More from this User

View all posts by admin