মোটরসাইকেল কিনতে যাচ্ছিলেন, পথে বাসচাপায় প্রাণ গেলো দুজনের

মোটরসাইকেল কিনতে যাচ্ছিলেন, পথে বাসচাপায় প্রাণ গেলো দুজনের

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে একজন ও আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মহানগরের সিটিহাট এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুর রহমান পাভেল (৪০) ও শোয়াইবুর রহমান (৪৫)। পাভেল সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ী ছিলেন। আর শোয়াইবুর রহমান সাইপ্রাসপ্রবাসী ছিলেন। তাদের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকায়। তারা রাজশাহীতে মোটরসাইকেল কেনার জন্য আসছিলেন।

পাভেলের স্বজনরা জানিয়েছেন, গত ৬ অক্টোবর শোয়াইবুর দেশে আসেন। শোয়াইবুরের জন্য মোটরসাইকেল কিনতে রাজশাহীতে যাচ্ছিলেন পাভেল। দুপুর ১২টার দিকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সিটিহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন। তাদের লাশ সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে আসছিলেন তারা। সিটিহাট এলাকায় বাজার বসার কারণে যানজট থাকায় তারা রং সাইডে গেলে রাজশাহীর দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিজুর রহমান মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শোয়াইবুর রহমান। দুর্ঘটনার পর মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের পরিবার চাইলে হত্যা মামলা করতে পারে। আমরা মামলা নেবো।’

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin