ম্যানট্রাস্ট প্রোপার্টিজের এমডিসহ ৯ জনের নামে মামলা

ম্যানট্রাস্ট প্রোপার্টিজের এমডিসহ ৯ জনের নামে মামলা

পরস্পর যোগসাজশে নিয়ম বর্হিভূতভাবে ত্রি-পক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুই বার ঋণ অনুমোদন করে সুদ-আসলে ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকা খেলাপি হওয়ার অপরাধে ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহ আলমসহ ৯ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরস্পর যোগসাজশে নিয়ম বর্হিভূতভাবে ত্রি-পক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুই বার ঋণ অনুমোদন করে বিতরণকৃত ঋণ ২ কোটি ৭০ লাখ টাকা বর্তমানে সুদ-আসলে ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকা খেলাপি হওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত নিয়েছে।

মামলার আসামিরা হলেন—ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহম্মেদ ফারুকী, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল ইসলাম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, সাবেক পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক মো. সিদ্দিকুর রহমান।

এসএমএকে/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin