নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু

নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কর্মী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা মারা যান।

নিহত দুজন হলেন মিলন আলী ও আলম আলী। তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুর মহল্লার নওসেদ আলির ছেলে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল সালাম তুহিনের সমর্থক ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল (মঙ্গলবার) বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত মিলন ও তার ভাই আলমের মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি বলে জানান তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিন ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসওএম/একিউএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin