নানা আয়োজনে পিপিডিএসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনে পিপিডিএসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সাভারের জিয়ন বুটিক রিসোর্টে উদ্‌যাপিত হলো পাবলিক হেলথ প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (পিপিডিএস) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত শনিবার সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এতে অনেক সদস্য ভার্চ্যুয়ালিও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য প্রতিষ্ঠাতা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের (এনজিএইচআই) পরিচালক প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হায়াতুন নবী।

অনুষ্ঠানে মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘২০২০ সালে কোভিড মহামারির সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় অলাভজনক সংগঠন পিপিডিএস। অল্প সময়ের মধ্যেই জনস্বাস্থ্য গবেষণায় দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হই আমরা। সংগঠনের গবেষকেরা এরই মধ্যে বৈশ্বিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তাঁরা অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্সের সম্মানজনক ডিগ্রিতে পড়াশোনার সুযোগ অর্জন করেছেন।’

মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার আরও বলেন, ‘সংগঠন হিসেবে আমরা এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে স্বাস্থ্য–বৈষম্য নেই এবং সামাজিক–অর্থনৈতিক অবস্থা বা ভৌগোলিক অবস্থান যা–ই হোক না কেন, সবাই চিকিৎসাসেবার সমান সুযোগ পাবে।’

অনুষ্ঠানটিতে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি ছিল একটি ব্রেনস্টর্মিং ওয়ার্কশপ সেশন। এতে সংগঠনের সদস্যরা বাংলাদেশের নানা জনস্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করার পাশাপাশি কনসেপ্ট নোট প্রণয়নে গুরুত্ব দেন।

আগামী দিনে পিপিডিএস জনস্বাস্থ্য উন্নয়নে আরও তাৎপর্যপূর্ণ অবদান রাখবে এবং একটি সমতাপূর্ণ ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা।

গত পাঁচ বছরে পাবলিক হেলথ প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি থেকে প্রকাশ পেয়েছে ৮০টির বেশি আন্তর্জাতিক পিয়ার–রিভিউড গবেষণা। সেই সঙ্গে এখনো ২০টির মতো গবেষণার কাজ চলছে। এ ছাড়া সংগঠনটি ৭৮টি কার্যক্রম সম্পন্ন করেছে। ২০টির বেশি কার্যক্রম চলমান। বর্তমানে এর সদস্যসংখ্যা প্রায় ১৫০।

সংগঠনটির সভাপতি ডা. তারিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. এম রশিদুল বারী ও কোষাধ্যক্ষ ডা. উম্মে কুলসুম মনিশা। উপদেষ্টা বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ডা. মো. লুৎফর রহমান, ডা. আবদুল্লাহ সাঈদ খান, ডা. আলী হোসেন মাহিদ, ডা. মো. উতবা বিন রশীদ, মোশারফ হোসেন ও মিয়া মো. আকিফুল হক। সম্পাদকীয় ও নির্বাহী সদস্যরা হলেন ডা. লামিসা রহমান, ডা. সৌমিক খ সাগর, ডা. মোহাম্মদ আশরাফুল আমিন ও ডা. অর্পিতা গৌতম।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin