নাটোরে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরে জজ কোর্টের আইনজীবী, আইকর উপদেষ্টা ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি ভাস্কর বাগচির (৪৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৪ অক্টোবর) দিনগত রাতে শহরের লালবাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৮টার দিকে শহরের লালবাজারে নিজ বাসার সিঁড়ির নিচে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন সহকর্মীসহ স্থানীয়রা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin