রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫০৯৯ মামলা 

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫০৯৯ মামলা 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত চারদিনে ৫০৯৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (০৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে ১৬৭৭টি মামলা, ৩৪৬টি গাড়ি ডাম্পিং ও ৭৬টি গাড়ি রেকার করা হয়। গত বুধবার (০১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৪৪টি মামলা, ২৯২টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়।

এছাড়াও গত বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১৯৩টি মামলা, ২৫৯টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়। গত শুক্রবার (০৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৮৫টি মামলা, ১৬৯টি গাড়ি ডাম্পিং ও ৪৬টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

এমএমআই/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin