নায়ক জাফর ইকবাল হলেন গীতিকবি কবির বকুল!

নায়ক জাফর ইকবাল হলেন গীতিকবি কবির বকুল!

বিষয়টি বিস্ময়কর হতে পারতো, তবে সেটি রূপ নিয়েছে মজার ঘটনায়। বিস্ময় এজন্য বলা, পর্দায় অকাল প্রয়াত নায়ক-গায়ক জাফর ইকবালের ফিরে আসার ঘটনা সবার জন্যই বিস্ময়কর বিষয়। তবে নায়কের গেটআপে যখন গীতিকবি হাজির হন পর্দায়, তখন সেটি মজাদার ঘটনায় রূপ নেয় বটে!

বিশ্ব হার্ট দিবস ২৯ সেপ্টেম্বর। দিনটিকে মাথায় রেখে একটি বিশেষ ওভিসি নির্মাণ ও প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মা। যেখানে প্রথমবারের মতো মডেলের ভূমিকায় হাজির হয়ে রীতিমতো চমকে দিলেন দেশের অন্যতম গীতিকবি কবির বকুল। যদিও সেখানে কবিকে দেখা গেছে নায়ক জাফর ইকবালের বেশে! ওভিসি দেখলে লংশটের দৃশ্য ধরে যে কেউ দাবি করতে পারবেন, এই বুঝি পর্দায় ফিরে এলেন নায়ক জাফর ইকবাল। কণ্ঠে তুলে নিলেন ৮০’র দশকের বিখ্যাত সেই গান ‘এক হৃদয়হীনার কাছে/ হৃদয়ের দাম কী আছে’!

৮৬ সালের দিকে তৈরি এই সুপারহিট গানটি রফিকুল আলম গাইলেও বিটিভির অনুষ্ঠানে সেই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভাগ বসান জাফর ইকবালও। ফলে বেশিরভাগ দর্শক-শ্রোতারা এখনও বিশ্বাস করেন গানটি জাফর ইকবালেরই গাওয়া। সেই পুরনো বিশ্বাস যেন আরেকবার উজ্জ্বল হয়ে উঠলো কবির বকুলকে দিয়ে তৈরি এই ওভিসির দৌলতে। jwARI.fetch( $( "#ari-image-jw68d8efb3d596c" ) ); তবে ওভিসি নির্মাতা মুজতবা জাহিদ জানান, এটি নির্মাণের আগেই গানটির মূল শিল্পী রফিকুল আলমের কাছ থেকে অনুমতি নিয়েছেন। আর গানটিকে হার্ট দিবসের জন্য বেছে নেওয়ার কারণ, এর হৃদয়ভিত্তিক কথামালা।    

জীবনে প্রথমবার এমন কাজের অংশ হলেন কবির বকুল। তিনি এর সঙ্গে জড়ানো প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বললেন বিস্তারিত।

‘১৬ সেপ্টেম্বর রাতে একটা ফোন কল পেলাম। পরিচয় দিয়ে বলা হলো, ২৯ তারিখ বিশ্ব হার্ট দিবস। দিনটিকে সামনে রেখে তারা একটা ওভিসি করতে চান। যার মাধ্যমে হার্ট দিবসে সবার প্রতি একটা ম্যাসেজ থ্রো করতে পারেন। সঙ্গে জাফর ইকবালকেও স্মরণ করার চেষ্টা থাকবে। এখানেই শেষ নয়। এরপর বললেন, আমার চেহারার সঙ্গে নাকি জাফর ইকবালের মিল আছে! তারা চান, আমি জাফর ইকবাল হয়ে গানটিতে যেন পর্দায় ঠোঁট মিলাই! প্রথমে অবাক হয়েছি। পরে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হলো। কিছু না ভেবে রাজি হয়ে গেলাম।’ জীবনে প্রথম এমন কোনও কাজে যুক্ত হওয়া প্রসঙ্গে বললেন কবির বকুল।

খুব দ্রুত সময়ের মধ্যে ২০ সেপ্টেম্বর বিএফডিসিতে সেট তৈরি করে শেষ হলো শুটিং। যেখানে কবির বকুল হাজির হলেন জাফর ইকবাল গেটআপে। তাই নয়, শেষে তাকে বলিউড কিংবদন্তি দেবানন্দ গেটআপেও দেখা যাচ্ছে একই টিভিসিতে।

যদিও দুটো গেটআপ-মেকআপ নিয়েই দর্শকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, সিরিয়াস গান ও বার্তাটি প্রকাশের আগে গেটআপ-মেকআপ-নির্মাণে আরও সচেতনতা দরকার ছিলো।

এদিকে নির্মাতা জানান, এই বিশেষ ওভিসি বেক্সিমকো ফার্মার ফেসবুক পেইজ-এ প্রকাশ হলেও ২৯ সেপ্টেম্বর দেশের বেশিরভাগ অনলাইন পোর্টালে সেটি প্রচার হবে দিনজুড়ে। যার মাধ্যমে তারা যেমন হার্ট দিবসের বার্তা দেবেন সবাইকে, সেই সঙ্গে সম্মাননা জানানো হবে জাফর ইকবালকেও।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin