নবাবগঞ্জে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নবাবগঞ্জে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

‎ঢাকার নবাবগঞ্জে সপ্তম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মোহম্মদ আলীর বিরুদ্ধে।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা শিল্পী আক্তার।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যৌন হয়রানির শিকার সেই শিক্ষার্থীর মা অভিযোগ করেন, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসার অধ্যক্ষ মোহম্মদ আলী তার মেয়েকে অফিস রুমে ডেকে যৌন হয়রানির চেষ্টা করে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য তার মেয়েকে ছুড়ি দিয়ে হত্যার ভয় দেখায়।

তিনি বলেন, গত ৩০ সে সেপ্টেম্বর মঙ্গলবার মাদরাসা থেকে ফোনে জানানো হয় তার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। বর্তমানে তার মেয়ে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে।

এসময় ঘটনার সাথে জড়িত অপরাধী মোহাম্মদ আলীকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin