নিজ ঘরে বাবা-মেয়েকে হত্যা

নিজ ঘরে বাবা-মেয়েকে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ ঘরে বাবা-মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। হালুয়াঘাট থানার ওসি হাফিজুর রহমান জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– হালুয়াঘাটের ভুবনকোড়া গ্রামে রতন মিয়া এবং তার মেয়ে নুরিয়া আক্তার।

হালুয়াঘাট থানার ওসি জানান, হালুয়াঘাটের ভুবনকোড়া গ্রামের কৃষিশ্রমিক রতন মিয়া পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে রতন ও তার মেয়ে নুরিয়াকে হত্যা করে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী ঘটনা টের পেয়ে পুলিশকে খবর দেন। হত্যার সঙ্গে কারা জড়িত পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

এদিকে বাবা-মেয়ের হত্যার ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin