নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন পপি!

নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন পপি!

ক্রমশ আড়াল ভাঙছেন আড়ালে চলে যাওয়া পপি। জন্মদিনে (১০ সেপ্টেম্বর) নিজের অসমাপ্ত সিনেমা ও নির্মাতাদের প্রতি দুঃখ প্রকাশ করে চাইলেন ক্ষমা।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে পপি। সর্বশেষ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল। এর পর থেকে তিনি ইন্ডাস্ট্রি থেকে উধাও। চলতি বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। যদিও তখন তার কারণে আটকে পড়া সিনেমা নিয়ে কোনও মন্তব্য করেননি পপি।

অবশেষে তিনি নিজের অসমাপ্ত কাজগুলো নিয়ে কথা বলেন। পপি বলেন, ‘আমার কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।’ jwARI.fetch( $( "#ari-image-jw68c5451d67b47" ) ); নির্মাতাদের কাছে ক্ষমা চেয়ে ‘কুলি’কন্যা বলেন, ‘ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনও দিন বিপদে ফেলিনি, কারও ক্ষতি করিনি। ইচ্ছা আছে, যদি সুযোগ মেলে, অসমাপ্ত কাজগুলো শেষ করে দেবো। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

এদিকে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।

বলা দরকার, পপির কারণে মাঝপথে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ। jwARI.fetch( $( "#ari-image-jw68c5451d67b77" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin